আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

  • MIT ERP
  • Update Time : 09:31:04 pm, Sunday, 1 November 2026
  • 15

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র।

রোববার বিকেল বন্দরের জেটিতে পৌঁছে ৬৮ মিটার দীর্ঘ জাহাজটি। এ সময় ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল।

জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বে প্রতিনিধিদলকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোহাম্মদ মাহবুবুল হাসান।

সফরের অংশ হিসেবে সোমবার স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে উদ্বোধন হবে কারাত-২০২৬ মহড়া। এতে যুক্তরাষ্ট্রের ইউএসএস ওয়ারিয়র, পি-৮-এ সামুদ্রিক টহল উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নেভাল এভিয়েশন ইউনিট অংশ নেবে।

মহড়ায় যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা জোরদার ও দুই দেশের নৌসদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্ব দেওয়া হবে। আগামী ৫ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে মার্কিন জাহাজটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে জন্ম নিল চার নবজাতক

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

Update Time : 09:31:04 pm, Sunday, 1 November 2026