আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নারী নিহত

  • MIT ERP
  • Update Time : 06:21:17 pm, Monday, 2 November 2026
  • 16

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নারী নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামের এক নারী নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এই ঘটনা ঘটে।

নাসিমা খাতুন ওই এলাকার বাসিন্দা শহিদুলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় প্রতিপক্ষরা হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে সোমবার বেশ কয়েকজন বাড়িতে এসে ভাঙচুর চালায়। এ সময় নিহত নাছিমা খাতুন বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পিপি হায়দার হত্যা মামলায় ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় নারী নিহত

Update Time : 06:21:17 pm, Monday, 2 November 2026