আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৭৯

  • MIT ERP
  • Update Time : 06:50:48 pm, Monday, 2 November 2026
  • 21

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৭৯

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ৮৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৪৪৯ জনকে।

তাঁদের মধ্যে ৩০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) পরিচালিত এসব অভিযানের তথ্য সোমবার (২ নভেম্বর) দুপুরে জানায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং বিদেশি মদের ৬১টি বোতল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে। তাঁদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী।

পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৪৬টি মাদক মামলা করা হয়েছে। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে তিনজন, লক্ষ্মীপুরে দুজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং চাঁদপুরে দুজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, চাঁদপুরে ৪৯, লক্ষ্মীপুরে ২৫, নোয়াখালীতে ১৮, কক্সবাজারে ১৭, ফেনীতে ১৫, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ছয় এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৭৯

Update Time : 06:50:48 pm, Monday, 2 November 2026