আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১২ পুলিশসহ আহত ২০

  • MIT ERP
  • Update Time : 09:53:27 pm, Tuesday, 3 November 2026
  • 14

নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১২ পুলিশসহ আহত ২০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো পোশাক কর্মীরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রাজপথে নেমেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত পোশাককর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষের এই ঘটনায় ১২ পুলিশ সদস্য ও সাংবাদিকসহ ৮ জন পোশাক শ্রমিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সন্ধ্যার আগেই শ্রমিকরা সড়ক ছেড়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু

নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১২ পুলিশসহ আহত ২০

Update Time : 09:53:27 pm, Tuesday, 3 November 2026