আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

  • MIT ERP
  • Update Time : 09:44:16 pm, Tuesday, 3 November 2026
  • 15

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত নারীর স্বামী ও এক বছর বয়সী ছেলে আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী জান্নাতুল ফেরদৌস জ্যোতি (২২) জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী-সন্তান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিইউ অফিস এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত অটোরিকশাচালক জয়নাল আবেদীন (৪৫) বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টি.এ পরিবহনের একটি বাস পীরবাড়ি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা জ্যোতি, তার স্বামী, এক বছর বয়সী ছেলে জায়ান এবং চালক জয়নাল আবেদীন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জ্যোতিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত অটোরিকশাচালক জয়নাল আবেদীনকে ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত স্বামী ও শিশুকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল আলিম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত জ্যোতির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপর নিহত অটোরিকশাচালক জয়নাল আবেদীনের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের মা ও শিশুর দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোক বিরাজ করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহীতে ভুয়া ছবি ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ২

Update Time : 09:44:16 pm, Tuesday, 3 November 2026