আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

ভৈরবে নিজের পাতা বিদ্যুৎ ফাঁদে প্রাণ হারালেন জজ মিয়া

  • MIT ERP
  • Update Time : 07:06:06 pm, Monday, 2 November 2026
  • 9

ভৈরবে নিজের পাতা বিদ্যুৎ ফাঁদে প্রাণ হারালেন জজ মিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের ভৈরবে নিজের পাতা বিদ্যুৎ ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন সাইদুর রহমান ওরফে জজ মিয়া নামের এক ব্যক্তি। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তার নিজ বাড়ি শিমুলকান্দিতে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পর স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জজ মিয়া সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী। এলাকাবাসী জানায়, জজ মিয়া তার বাড়ির পাশের জমিতে সে বেগুন চাষ করেছিলেন। কিন্তু ইদুরের উপদ্রবে অতিষ্ট হয়ে সে জমিতে ইদুঁর মারতে সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন।

আজ বেলা ১১ টার দিকে সে জমিতে গেলে অসতর্ক অবস্থায় সে নিজেই তার পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে শিমুলকান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক। তার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করেন।

এই ব্যাপারে ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক। শিক্ষিত লোকের এমন কাজ কাম্য নয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদন ও হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জামালপুরে পরিত্যক্ত লাইনে ঢুকে পড়া ট্রেন চালকের বুদ্ধিমত্তায় রক্ষা

ভৈরবে নিজের পাতা বিদ্যুৎ ফাঁদে প্রাণ হারালেন জজ মিয়া

Update Time : 07:06:06 pm, Monday, 2 November 2026