আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:41:44 pm, Monday, 2 November 2026
  • 12

নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেড়িলাবাড়ী জামতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশুরা হলো—সিরাজুল হকের তিন বছর বয়সী মেয়ে শিউলী খাতুন এবং একই এলাকার আনারুল ইসলামের তিন বছর দুই মাস বয়সী আফিয়া খাতুন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শিশু শিউলী ও আফিয়া দুজন বাড়ির পাশে একটি জমিতে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরিবারের লোকজন শিশুদের দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও না পেয়ে বাড়ির পাশের কৃষি জমির মধ্যে পুকুরে শিশুদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে উদ্ধার করে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক অনুসন্ধান এবং শিশুদের বাবা, মা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই পরিবারের সদস্যদের দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি

নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : 07:41:44 pm, Monday, 2 November 2026