আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হলো ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা’র দ্বিতীয় আসর

  • MIT ERP
  • Update Time : 09:22:42 pm, Monday, 2 November 2026
  • 10

বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হলো ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা’র দ্বিতীয় আসর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নগরী প্যারিসের একটি অভিজাত হলরুমে প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’-এর দ্বিতীয় আসর। বইয়ের সৌরভ ও কবিতার আমেজে আয়োজিত এই বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থেকে আসা প্রায় ৩০ জন লেখক অংশ নেন।

লেখক, পাঠক, কবি, আবৃত্তিকার ও সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় পুরো মেলাপ্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। ২৫টি স্টলে ছিল বই প্রদর্শন ও বিক্রির আয়োজন। বইমেলার অন্যতম আকর্ষণ ছিল সাতজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবিতার আসর, গুণীজনদের সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্য। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।

সাংস্কৃতিক সংগঠক এমদাদুল হক স্বপনের সঞ্চালনায় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ মেলার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত লেখক হাসানুজ্জামান রিপন ও প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক। সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্যারিস টাইমসের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেলকে। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলকে আয়োজকরা প্রশংসাপত্র প্রদান করেন।

একই পর্বে সাতজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সের বিভিন্ন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। সাংবাদিক ও আবৃত্তিকার আবু বকর আল আমিন এবং রোমানা মনসুরের উপস্থাপনায় সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাকারিয়া, আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় ক্ষুদে শিল্পীরা; শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য শুভ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা, শাহজাহান শারু, মিজান সরকার, হাসনাত জামান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আক্কাস। এ ছাড়া ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে এবং নতুন প্রজন্মের কাছে মাতৃভাষা ও মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে এ ধরনের বইমেলার গুরুত্ব অপরিসীম।

তাঁদের মতে, এ আয়োজন প্রবাসী লেখক-পাঠকদের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি ইউরোপের বাংলাভাষীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে। আয়োজকরা জানান, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, নতুন লেখক-পাঠককে উৎসাহিত করা এবং ইউরোপের বাংলাভাষীদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সমাপনী ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী, লেখক ও সংগঠক এবং প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আলামত গায়েবের ফাঁদে বিচার প্রক্রিয়া

বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হলো ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা’র দ্বিতীয় আসর

Update Time : 09:22:42 pm, Monday, 2 November 2026