আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

শৈলকুপায় সেচের পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

  • MIT ERP
  • Update Time : 09:57:44 pm, Monday, 2 November 2026
  • 17

শৈলকুপায় সেচের পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সেচের পানি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের দিঘলগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়া প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্যের জমির ওপর দিয়ে সেচ পাম্পের পানির ফিতা (হোস পাইপ) নেওয়াকে কেন্দ্র করে মাহাতাব ও কাশেম মাতব্বরের সমর্থকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। এ সময় মহতাবের সমর্থকদের বিরুদ্ধে কাশেমের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উডয় পক্ষের আহতদের মধ্যে এনামুল ও ওহাবের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলায় মুক্তার মোল্লা, কাশেম মোল্লা, ইনতাজ মোল্লা, মনতাজ মোল্লা, মিন্টু, লতিফ, ওহাব, তারিফ ও আরিফসহ অন্তত ১০ জনের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লা বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌরবিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে বড় শুল্ক ছাড় দিল এনবিআর

শৈলকুপায় সেচের পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

Update Time : 09:57:44 pm, Monday, 2 November 2026