আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৩%

সাতক্ষীরায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

  • MIT ERP
  • Update Time : 07:44:46 pm, Monday, 2 November 2026
  • 13

সাতক্ষীরায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম পালিয়েছেন।

আটক রাশিদা বেগম কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জোহর আলীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে কালিগঞ্জ থানার ওসি শাহীনুর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর গ্রামে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় রাশিদা বেগমের বসতবাড়ির একটি পুরোনো ঘর তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, পলাতক মাদক কারবারি জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন। দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করলেও এতদিন তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি শাহীনুর রহমান জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে কালিগঞ্জ থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মী ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালথায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি

সাতক্ষীরায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

Update Time : 07:44:46 pm, Monday, 2 November 2026