আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

গেন্ডারিয়ার ঘুণ্টিঘরে উচ্ছেদের পর তৈরি হচ্ছে ২৬ ফুট প্রশস্ত সড়ক

  • MIT ERP
  • Update Time : 06:38:10 pm, Monday, 2 November 2026
  • 23

গেন্ডারিয়ার ঘুণ্টিঘরে উচ্ছেদের পর তৈরি হচ্ছে ২৬ ফুট প্রশস্ত সড়ক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় মাদকের আস্তানা উচ্ছেদের পর ২৬ ফুট প্রশস্ত একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রেললাইনসংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ এগিয়ে চলছে। এই সড়কটি নির্মিত হলে স্থানীয় মানুষের যাতায়াত সুবিধার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রমও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, রেললাইনের পাশে রেলের জায়গা অবৈধভাবে দখল করে প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে মাদকের আস্তানা গড়ে তোলা হয়েছিল। সেখানে মাদক সেবন, বিক্রি ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চলত। ইতিমধ্যে শ্যামপুর অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে।

তিনি জানান, গত দুই সপ্তাহের উচ্ছেদ কার্যক্রমে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিবেশ প্রায় তৈরি হয়েছে। কয়েকটি স্থাপনা সরানোর কাজ বাকি রয়েছে, যার বেশির ভাগই অবৈধ ও অস্থায়ী। সড়কটি নির্মিত হলে এলাকার বিভিন্ন মহল্লার সংযোগ সড়কগুলো উন্মুক্ত হবে। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলও নির্বিঘ্ন হবে বলে জানান তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, সড়ক নির্মাণের পাশাপাশি এলাকায় সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল সহজ হবে এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, ঢাকা-৬ আসনের ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ পুরো গেন্ডারিয়ার বাসিন্দারা এ উদ্যোগের সুফল পাবেন।

এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের আশপাশে মাদকের বিস্তার ঘটছিল, যার প্রভাব পড়ছিল বিভিন্ন বাসাবাড়িতেও। নিজের নির্বাচনি এলাকার মাদক স্পটগুলো পর্যায়ক্রমে উচ্ছেদের কথা জানিয়ে তিনি বলেন, এ কাজে জনগণ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, রাস্তা না থাকায় আগে ওই এলাকায় নিয়মিত টহল দেওয়া কঠিন ছিল।

বাহিনীর সদস্যরা আন্তরিক ছিলেন। সড়ক নির্মিত হলে এ সীমাবদ্ধতা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধু একটি উচ্ছেদ অভিযানে সীমাবদ্ধ থাকবে না; এ কার্যক্রম অব্যাহত থাকবে। রেল প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও সড়ক নির্মাণকাজে সহযোগিতা করছেন বলে জানান ইশরাক হোসেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার, গেন্ডারিয়া ও শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গেন্ডারিয়ার ঘুণ্টিঘরে উচ্ছেদের পর তৈরি হচ্ছে ২৬ ফুট প্রশস্ত সড়ক

Update Time : 06:38:10 pm, Monday, 2 November 2026