আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬১%

চট্টগ্রামে অস্ত্রসহ লেগুনা চালক গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 06:14:06 pm, Monday, 2 November 2026
  • 15

চট্টগ্রামে অস্ত্রসহ লেগুনা চালক গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় দেশে তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন। রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) কাজী মো. আব্দুর রহিম।

তিনি বলেন, টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন—এমন খবর পেয়ে অভিযান চালায় ডিবি। এ সময় একটি লেগুনায় থাকা দুজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান। পুলিশ জানায়, মিজানুর রহমানের দেখানো মতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশে তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।

অস্ত্র পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানান, অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। তবে এসব অস্ত্র ও কার্তুজের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় প্রতারণার মামলাও রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পিপি হায়দার হত্যা মামলায় ১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

চট্টগ্রামে অস্ত্রসহ লেগুনা চালক গ্রেপ্তার

Update Time : 06:14:06 pm, Monday, 2 November 2026