আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

  • MIT ERP
  • Update Time : 07:09:03 pm, Saturday, 31 October 2026
  • 13

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে স্বর্ণের দামে বড় দর পতন হয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি -বাজুস শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শরীফুল রাজকে উকিল নোটিশ, জবাব দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

Update Time : 07:09:03 pm, Saturday, 31 October 2026