আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

বাথরুমে মিলল নিথর দেহ, বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তর মৃত্যু ঘিরে রহস্য

  • MIT ERP
  • Update Time : 08:16:04 pm, Saturday, 31 October 2026
  • 12

বাথরুমে মিলল নিথর দেহ, বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তর মৃত্যু ঘিরে রহস্য

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কাঁটে, কাবিল, শুটআউট অ্যাট ওয়াডালা কিংবা মুম্বাই সাগা—অ্যাকশন আর থ্রিলারের মিশেলে বলিউড দর্শকদের একের পর এক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন নির্মাতা সঞ্জয় গুপ্ত। এবার সেই নির্মাতার মৃত্যুর খবর ঘিরেই তৈরি হয়েছে রহস্য। মুম্বাইয়ের নিজ বাসার বাথরুম থেকে তাঁর নিথর দেহ উদ্ধারের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে বাথরুমে পড়ে যান সঞ্জয় গুপ্ত। এরপর দীর্ঘ সময় সেখানেই পড়ে ছিলেন তিনি। শনিবার সকালে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মাঝরাতেই মৃত্যু হয়েছে এই নির্মাতার। তবে ঠিক কখন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

অথচ মৃত্যুর মুখ থেকে একবার ফিরেছিলেন এই নির্মাতা। কয়েক বছর আগে পুনে থেকে মুম্বাই ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সঞ্জয়। সেদিন গাড়ির স্টিয়ারিং ছিল তাঁর নিজের হাতেই। গুরুতর সেই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরার পর নতুন জীবন পাওয়ার অনুভূতিও প্রকাশ করেছিলেন তিনি।

নব্বইয়ের দশক থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করেন সঞ্জয় গুপ্ত। ‘আতিশ’, ‘রাম শাস্ত্র’, ‘জং’, ‘খৌফ’, ‘মুসাফির’ ও ‘জিন্দা’র মতো সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জজবা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা তাঁর ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করে।

বিশেষ করে অপরাধজগৎ, প্রতিশোধ, অ্যাকশন ও সাসপেন্সনির্ভর গল্প পর্দায় তুলে ধরার ক্ষেত্রে তাঁর নিজস্ব নির্মাণশৈলী ছিল। বলিউডের বাণিজ্যিক সিনেমায় স্টাইলিশ অ্যাকশন ও থ্রিলারের জন্য আলাদা পরিচিতি পেয়েছিলেন তিনি।

পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও সক্রিয় ছিলেন সঞ্জয়। তাঁর প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হয়েছে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ ও ‘পাঙ্খ’র মতো সিনেমা।

কয়েক দশকের ক্যারিয়ারে বলিউডের বহু তারকার সঙ্গে কাজ করেছেন এই নির্মাতা। তাঁর মৃত্যুর খবর প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তবে আকস্মিক এই মৃত্যুর পেছনে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌনে ৬ কেজি হেরোইনসহ ৬০ বছর বয়সী সহুবুল ইসলাম গ্রেপ্তার

বাথরুমে মিলল নিথর দেহ, বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তর মৃত্যু ঘিরে রহস্য

Update Time : 08:16:04 pm, Saturday, 31 October 2026