আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

ছাতকে এইচএসসি ও সমমানে পাসের হার ৪২.৯৩ শতাংশ

  • MIT ERP
  • Update Time : 06:45:41 pm, Saturday, 31 October 2026
  • 16

ছাতকে এইচএসসি ও সমমানে পাসের হার ৪২.৯৩ শতাংশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ছাতকে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৪২ দশমিক ৯৩ শতাংশ। এ বছর উপজেলার কলেজ, মাদ্রাসা ও কারিগri শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪১০ জন।

জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, উপজেলার কলেজগুলো থেকে ২ হাজার ৮৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২১৭ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ৪২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। উপজেলার মাদ্রাসাগুলো থেকে ৩৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭২ জন।

এ বিভাগে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। অন্যদিকে, ছাতক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন উত্তীর্ণ হয়েছে। এ প্রতিষ্ঠানে পাসের হার ২১ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। কলেজগুলোর মধ্যে জনতা মহাবিদ্যালয়, মাঈনপুরে পাসের হার সর্বোচ্চ ৬৯ দশমিক ৪৯ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৩৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩০ জন উত্তীর্ণ হয়েছে।

বাংলাবাজার সামারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পাস করেছে। এ ছাড়া জাউয়া বাজার ডিগ্রি কলেজে পাসের হার ৪৭ দশমিক ৭০ শতাংশ, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪৭ দশমিক ৮৩ শতাংশ এবং সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৪১ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, মাদ্রাসা পর্যায়ে খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসায় পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।

বুরাইয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৫৬ দশমিক ৪১ শতাংশ এবং সিংচাপইড় সিনিয়র আলিম মাদ্রাসায় ৫৬ শতাংশ। ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

একের পর এক বন্যা ও ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বিশ্ব

ছাতকে এইচএসসি ও সমমানে পাসের হার ৪২.৯৩ শতাংশ

Update Time : 06:45:41 pm, Saturday, 31 October 2026