আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

ধর্মপাশায় উড়াল সড়কের পাইলিংয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

  • MIT ERP
  • Update Time : 07:01:19 pm, Saturday, 31 October 2026
  • 15

ধর্মপাশায় উড়াল সড়কের পাইলিংয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী কুড়ের পাড় গ্রাম পর্যন্ত দুই হাজার ২৮৪ মিটার উড়াল সড়ক নির্মাণের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কান্দাপাড়া গ্রামের সামনের সড়কে এই উড়াল সড়কের পাইলিংয়ের কাজ শুরু হয়।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) হারপীপ প্রকল্পের আওতায় দরপত্রের মাধ্যমে ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ব্রাক মোড় থেকে শুরু করে জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারের সামনের সড়ক পর্যন্ত ১০ কিলো ৭০০ মিটার সড়কের মধ্যে দুই হাজার ২৮৪ মিটার উড়াল সড়ক নির্মাণ করা হবে। বাকিটুকু হবে ফোরলেন হাইওয়ে সড়ক। এতে ব্যয় ধরা হয়েছে ৩৮৪ কোটি টাকা। কাজটি পেয়েছে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মো. ফিরোজ হোসেন, এলজিইডির ধর্মপাশা উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ইসমাঈল হোসেন, প্রকল্পের ফিল্ড সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, সাংবাদিক সাদ্দাম হোসেন দিপু নূরী প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দ্বিতীয় জুলাই রোধে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ধর্মপাশায় উড়াল সড়কের পাইলিংয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

Update Time : 07:01:19 pm, Saturday, 31 October 2026