আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

কক্সবাজার জেলার আট থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

  • MIT ERP
  • Update Time : 06:29:50 pm, Saturday, 31 October 2026
  • 18

কক্সবাজার জেলার আট থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজার জেলার আটটি থানা ও একটি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি জেলার মহেশখালী, কুতুবদিয়া, মাতামুহুরী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও ও রামু থানা এবং মহেশখালী থানাধীন কালারমারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট থানা ও পুলিশ ক্যাম্পের সার্বিক কার্যক্রম, ভৌত অবকাঠামো এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পুলিশ সদস্যদের দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি। সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ বাস্তবায়নের লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অসহায় মানুষের পাশে দাঁড়াতে হিউম্যান এইড ফাউন্ডেশনের ‘অন্ন ও আনন্দ’ প্রজেক্টের যাত্রা শুরু

কক্সবাজার জেলার আট থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

Update Time : 06:29:50 pm, Saturday, 31 October 2026