আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • MIT ERP
  • Update Time : 05:54:16 pm, Saturday, 31 October 2026
  • 14

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৯ মিনিটে এটি অনুভূত হয়। এ নিয়ে গত ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে ছয়টি ভূমিকম্পের তথ্য পাওয়া গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, দুপুর ২টা ১৯ মিনিটে সিলেটের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।

এ ছাড়া শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। অন্যদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩ মাত্রার ভূমিকম্প হয়।

এর ছয় মিনিট পর রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সব মিলিয়ে ছয়টি ভূমিকম্পের মধ্যে দুটি সিলেটের ছাতক এলাকায়, দুটি ভারতের আসামে, একটি মণিপুরে এবং অন্যটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে। এদিকে, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে দরজা-জানালায় শব্দ ও কম্পন অনুভবের কথা জানিয়েছেন।

তবে অনুভূত প্রতিটি শব্দ ও কম্পনের সঙ্গে নির্দিষ্ট ভূমিকম্পের সরাসরি সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্মপাশায় উড়াল সড়কের পাইলিংয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Update Time : 05:54:16 pm, Saturday, 31 October 2026