আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৯%

চট্টগ্রামের পটিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম

  • MIT ERP
  • Update Time : 12:15:10 pm, Saturday, 31 October 2026
  • 14

চট্টগ্রামের পটিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে যুবদলের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় সৈয়দ নূর ও সৈয়দ আমিন নামে দুজন গুরুতর আহত হয়েছেন।

তাদের মধ্যে সৈয়দ আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মো. মহসিন নামে এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রতনপুর মৌলভী বাজারের পূর্ব-দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব রতনপুর মৌলভী বাজার এলাকায় মো. মহসিন ও তার সহযোগী আবু তাহেরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে যুবদল কর্মী সৈয়দ নূরের ওপর টর্চলাইট দিয়ে অতর্কিত হামলা চালান মহসিন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে মহসিনের সহযোগী আবু তাহের ধারালো অস্ত্র দিয়ে সৈয়দ আমিনকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী মহসিনকে আটক করে গণধোলাই দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত যুবদল কর্মী সৈয়দ নূর জানান, মহসিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

তাদের এ কাজে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে তারাসহ দুজনের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর সবচেয়ে আলোচিত দৃশ্যটি ছিল রাতের শেষ ভাগে। গুরুতর আহত সৈয়দ আমিন হাতে স্যালাইন লাগানো অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় করে পটিয়া থানায় হাজির হন। রাত ১২টার পর তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে গিয়ে হামলার বিচার দাবি করেন। তার ভাষ্য, পটিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে চমেক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

তবে হামলার বিচার চাইতে এবং শরীরের ক্ষত দেখাতে তিনি থানায় এসেছেন। স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দীন বলেন, মহসিন ও আবু তাহেরের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সৈয়দ নূর ও সৈয়দ আমিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। পটিয়া যুবদলের সংগঠক মো. সাখাওয়াত জানান, আহত দুজনই যুবদলের কর্মী। মাদক কারবারিরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-আমিন জানান, শুক্রবার রাতে মাদক উদ্ধারের খবর পেয়ে পুলিশ কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর মৌলভী বাজার এলাকায় যায়। তবে সেখানে কোনো মাদক পাওয়া যায়নি।

দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। গণধোলাইয়ের শিকার মহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এইচএসসিতে এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, পাসের হার ৯৯.৯৪%

চট্টগ্রামের পটিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় দুই যুবদল কর্মীকে কুপিয়ে জখম

Update Time : 12:15:10 pm, Saturday, 31 October 2026