আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩২°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭১%

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় কমলো সোনার দাম

  • MIT ERP
  • Update Time : 12:44:20 pm, Saturday, 31 October 2026
  • 21

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় কমলো সোনার দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দ্বিতীয় দফায় নেওয়া বাজুসের এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। নির্ধারিত এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এর আগে শুক্রবার এই মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি ভরিতে দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। এদিকে অন্যান্য মানের সোনার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। শুধু সোনা নয়, কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৮৩ টাকায়। অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯১৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন দাম ২ হাজার ২১৬ টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইন্টারপোল বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি মো. আলী হোসেন ফকির

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় কমলো সোনার দাম

Update Time : 12:44:20 pm, Saturday, 31 October 2026