আজ রবিবার, ১ নভেম্বর ২০২৬
১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬০%

কোডিং টুল থেকে যেভাবে ব্যক্তিগত এআই সহকারী আনছে ওপেনএআই

  • MIT ERP
  • Update Time : 02:25:57 am, Sunday, 1 November 2026
  • 18

কোডিং টুল থেকে যেভাবে ব্যক্তিগত এআই সহকারী আনছে ওপেনএআই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত সহকারী ডটস তৈরি করে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজ করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। এটি শুধু নির্দেশের অপেক্ষায় থাকে না, বরং ব্যবহারকারীর ক্যালেন্ডার, ই-মেইল ও অন্যান্য সংযুক্ত টুলের তথ্য বিশ্লেষণ করে আগেভাগে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করে।

অক্টোবরের শেষ দিকে টেকক্রাঞ্চ ডিসরাপ্ট অনুষ্ঠানে ওপেনএআইয়ের এন্টারপ্রাইজ পণ্য বিভাগের প্রধান আলেকজান্ডার এমবিরিকোস জানান, প্রতিষ্ঠানটির কোডিং টুলের প্রযুক্তি থেকেই ডটসের ধারণা এসেছে। কোডিং টুলে যেসব কাজ করা সম্ভব, ডটস সেগুলো আরও সহজ ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে তৈরি। চ্যাটজিপিটির ডেস্কটপ ও মোবাইল অ্যাপে নির্দিষ্ট উচ্চমূল্যের সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে।

সংযুক্ত তথ্য বিশ্লেষণ করে এটি ক্যালেন্ডারের সংঘাত, আসন্ন সময়সীমা এবং সম্ভাব্য সমস্যার বিষয়ে আগাম সতর্ক করতে পারে। তবে ডটসের কার্যকারিতা ও সময়মতো সতর্কবার্তা দেওয়ার সক্ষমতা এখনো উন্নতির পর্যায়ে রয়েছে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে। ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীরা মডেল প্রশিক্ষণে তথ্যের ব্যবহার বন্ধ করতে এবং কোন কোন তথ্য বা টুলে সহকারী প্রবেশ করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

তবে আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণব্যবস্থা প্রয়োজন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। ভবিষ্যতে পেমেন্ট ব্যবস্থার সঙ্গে এআই এজেন্টের সংযোগের সম্ভাবনা নিয়েও কাজ করছে ওপেনএআই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

কোডিং টুল থেকে যেভাবে ব্যক্তিগত এআই সহকারী আনছে ওপেনএআই

Update Time : 02:25:57 am, Sunday, 1 November 2026