আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৮%

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • MIT ERP
  • Update Time : 04:55:11 pm, Monday, 26 October 2026
  • 23

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর করে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। শাহেদ নামে এক ছাত্রদল নেতা ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে হামলা-মারামারির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে। রোববার (২৫ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সদর হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানোসহ কিল-ঘুসি ও লাথি দিয়ে রক্তাক্ত করা হয়। ছাত্রদল নেতা শাহেদ ও তার অনুসারীরা ঘটনাটি ঘটিয়েছে।

আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ড সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি। অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী।

জানা যায়, সন্ধ্যায় শাহেদ ও জুয়েলদের মধ্যে মোবাইল কেনবেচা নিয়ে মারামারি হয়। এতে চিকিৎসা নেওয়ার জন্য জুয়েল হাসপাতালে আসেন। এ সময় শাহেদ তার অনুসারীদের নিয়ে এসে হাসপাতালের সামনেই জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল হাসপাতালের ইমার্জেন্সি কক্ষে ঢুকলে সেখানেও শাহেদ যান। এ সময় ইমার্জেন্সি কক্ষের ভেতরই শাহেদ তাকে চেয়ার দিয়ে পিটুনিসহ এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে রক্তাক্ত জখম করেন।

এ ব্যাপারে চেষ্টা করেও শাহেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাশ কমিটির নেতা ছিলেন। এখন কোনো পদ-পদবী নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, হাসপাতালে হামলার বিষয়টি দুঃখজনক।

এ ঘটনায় হামলার চিত্র সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবিহিত করা হয়েছে। এ ঘটনায় আমরাও আতঙ্কে আছি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিতর্ক, সরকারের অবস্থান জিরো টলারেন্স

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Update Time : 04:55:11 pm, Monday, 26 October 2026