আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

লং মার্চ ও রোড মার্চের নামে অশান্তি সৃষ্টির অভিযোগ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির

  • MIT ERP
  • Update Time : 08:51:46 pm, Thursday, 22 October 2026
  • 13

লং মার্চ ও রোড মার্চের নামে অশান্তি সৃষ্টির অভিযোগ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রোড মার্চ-লংমার্চ করে বিরোধীদল সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকা মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে সমাজে অপব্যাখ্যা দিয়ে অশান্তির চেষ্টা করছেন, তা দেশের মানুষ প্রচন্দ করে না। সরকার ক্ষমতায় আসার ৬ মাসে যে উন্নয়নমূলক কাজ করছেন, সেটা অতীতে হয়নি। কিন্তু এতো উন্নয়ন করার পরও সরকারকে সহযোগিতা না করে রোড মার্চ-লংমার্চ করে সমাজে অশান্তির সৃষ্টি করছেন।’

তিনি আরও বলেন, ‘এমনিতেই তো দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিল, পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারেনি। এখন আবার নতুন করে রোড মার্চ-লংমার্চ করে সমাজে অশান্তি আনবেন। এটা হতে পারে না, দেশের মানুষ আপনাদের লংমার্চ-রোড মার্চ প্রছন্দ করে না। সমাজে অশান্তি করবেন–সেটা হতে পারে না।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, ‘একটা রাজনৈতিকদল সারাজীবন মিছিল মিটিং করবে– এটা কী কাজ হতে পারে? তারা দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মের কাজও করতে হবে। সমাজে ধর্মের নামে যে অপব্যাখ্যা দিচ্ছে, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে– সেগুলো রোধে কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার এ বিষয়ে জিরো টলারেন্স। মাদক বা সমাজে যেকোনা অপকর্ম করে অশান্তির চেষ্টা করবে, সে যত বড়ই শক্তিশালী হোক, তাকে ছাড় দেওয়া হবে না।’

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে। সেজন্য যে যেখানে আছি না কেন, আমাদের দায়িত্ব হল সর্বাত্মক সহযোগীতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ঠিক রেখে সামনের দিনগুলো পার করা। দলমত নির্বিশেষে চেষ্টা করবো দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে রাখি। আজকে একটা আমাদের স্বাভাবিক জীবন এসেছে। এই স্বাভাবিক জীবন পাবো গত ৩ বছর আগেও আমরা এটা চিন্তা করিনি, কিন্তু আমরা পেয়েছি| এই স্বাভাবিবক জীবনটাই হল আমাদের ধরে রাখা। ধরে রাখতে গেলে এতোদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদেরকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে।’

এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলাদলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমিসহ আরও অনেকেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশের দুর্গাপূজা দেখে মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, চট্টগ্রাম নিয়ে বিশেষ প্রত্যাশা

লং মার্চ ও রোড মার্চের নামে অশান্তি সৃষ্টির অভিযোগ শহীদউদ্দীন চৌধুরী এ্যানির

Update Time : 08:51:46 pm, Thursday, 22 October 2026