আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

১১ বছর আগের ছবি পোস্ট করে বিস্ফোরক বার্তা দিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

  • MIT ERP
  • Update Time : 09:27:08 pm, Thursday, 22 October 2026
  • 16

১১ বছর আগের ছবি পোস্ট করে বিস্ফোরক বার্তা দিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২০১৫ সালে গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হওয়ার দাবি করে ১১ বছর আগের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বার্তা দেন। আওয়ামী লীগের শাসনামলে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরানোর কথা উল্লেখ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন লিখেছেন, ‘ছবিটা ২০১৫ সালের। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের পর বিএনপি দেশজুড়ে জোরালো আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনে সমানে থেকে লড়াই করে গ্রেপ্তার হয়েছিলাম।

আমাকে তখন আওয়ামী লীগের পেটোয়া বাহিনী অসহনীয় নির্যাতন করে এভাবে হাতে পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে হাসপাতালে নিয়ে একপ্রকার বিনা চিকিৎসায় ফেলে রেখেছিল। ঠিকমতো ওষুধও দিত না। ’ তিনি লেখেন, ‘আজকে যেসব সুশীল স্যোশাল মিডিয়ায়, টকশোতে গিয়ে গলাবাজি করেন তারা সেই সময় রাজপথ থেকে নিরাপদ দূরত্বে রেখে চলতেন। আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলতেন।

তারা এখন ত্যাগী, রাজপথের লড়াকু সৈনিকদের জ্ঞান দেন। ’ তিনি আরও লেখেন, ‘হঠাৎ গজিয়ে ওঠা যারা নিজেদের বড় বিপ্লবী বলেন, ’২৪-এর ৫ আগস্টের আগে তারা আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিলেন। এখন নিজেদের গুপ্ত গন্ধ ডাকতে একে ওকে ‘গুপ্ত’ বলে। আসল নির্লজ্জের কোনো লজ্জা থাকে না। প্রবাদে বলা আছে- ‘চোরের মায়ের বড় গলা।

’ জুলাই আন্দোলনের বিপ্লবীদের উদ্দেশে নয়ন লিখেছেন, ‘২৪-এর ৫ আগস্টের পরের বিপ্লবীদের বলতে চাই- আওয়ামী লীগের পতন হঠাৎ করে হয়নি। বিএনপি ও বিএনপির লড়াকু সৈনিকদের দীর্ঘ বছরের আন্দোলন আর সংগ্রামের চূড়ান্ত ফল ২৪-এর ৫ আগস্ট। বিএনপি ও বিএনপির নেতাকর্মীরা মাঠ তৈরি করেছে, চারা রোপণ করেছে, সার- মাটি- পানি দিয়ে ফসল উৎপাদন করেছে জুলাইয়ে সেই ফসল কেটে ঘরে তোলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খুলনায় গৃহবধূকে গুলি ও কুপিয়ে হত্যা

১১ বছর আগের ছবি পোস্ট করে বিস্ফোরক বার্তা দিলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন

Update Time : 09:27:08 pm, Thursday, 22 October 2026