আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

ভাষা শুধু শব্দসমষ্টি নয়, চিন্তা করার পদ্ধতিও: উপসচিব মিজানুর রহমান

  • MIT ERP
  • Update Time : 10:28:31 pm, Thursday, 22 October 2026
  • 30

ভাষা শুধু শব্দসমষ্টি নয়, চিন্তা করার পদ্ধতিও: উপসচিব মিজানুর রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) উপসচিব মো. মিজানুর রহমান বলেছেন, ভাষা শুধুমাত্র কতিপয় শব্দসমষ্টি নয়, বরং চিন্তা করার পদ্ধতিও বটে। কারণ, আমরা ভাষা দিয়েই চিন্তা করি, ভাবি।

যার ভাষা নেই, তার চিন্তা করার ক্ষমতাও নেই। বিশ্বের সব প্রাণীই মরণশীল, তবে মানুষ সম্ভবত একমাত্র মরণশীল প্রাণী, যে চিন্তাশীলও। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড-২০২৬-এর পুরস্কার বিতরণী ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মনিরা আক্তার। অনুষ্ঠানে ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, মেধার বিকাশ এবং প্রতিযোগিতামূলক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপহার ও সম্মানী তুলে দেওয়া হয়। এ সময় আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক ইমরান হোসেন ইরান এবং শিক্ষার্থী মাহমুদা আলম, ধ্রুব ও রাহাত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী সাদমান এবং পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করে স্বপ্নিল পাল। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সরকারকে বিশ্বাস করে আমরা ঠকেছি: ফাতেমা তাসনিম জুমা

ভাষা শুধু শব্দসমষ্টি নয়, চিন্তা করার পদ্ধতিও: উপসচিব মিজানুর রহমান

Update Time : 10:28:31 pm, Thursday, 22 October 2026