আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

সৌদিতে দুর্ঘটনায় নিহত আজিজের মরদেহ ১৬ দিন পর মহেশপুরে পৌঁছাল

  • MIT ERP
  • Update Time : 09:51:04 pm, Thursday, 22 October 2026
  • 23

সৌদিতে দুর্ঘটনায় নিহত আজিজের মরদেহ ১৬ দিন পর মহেশপুরে পৌঁছাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী আজিজুর রহমান আজিজের (৪৮) মরদেহ ১৬ দিন পর নিজ গ্রাম ঝিনাইদহের মহেশপুরে পৌঁছায়। প্রিয়জনের মরদেহ জড়িয়ে স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামে তার নিজ বাড়িতে মরদেহ পৌঁছায়। নিহত আজিজুর রহমান ওই গ্রামের পুণ্টে মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছিলেন আজিজুর রহমান। গত ৬ অক্টোবর দেশটিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুর পর প্রবাসে আইনি ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগে।

অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষে মৃত্যুর ১৬ দিন পর বৃহস্পতিবার তার মরদেহ দেশে স্বজনদের কাছে পৌঁছায়। বিকেলে মরদেহবাহী গাড়িটি বাথানগাছি গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে শেষবারের মতো একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী ও সন্তানরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।

মৃত্যুকালে আজিজুর রহমান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বাথানগাছি গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রামে সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি

সৌদিতে দুর্ঘটনায় নিহত আজিজের মরদেহ ১৬ দিন পর মহেশপুরে পৌঁছাল

Update Time : 09:51:04 pm, Thursday, 22 October 2026