আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারির অভিযোগে হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

  • MIT ERP
  • Update Time : 08:46:38 pm, Thursday, 22 October 2026
  • 14

বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারির অভিযোগে হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে আদমদীঘি উপজেলার সদরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম ব্রিজের সামনে ডহরপুর হিজরাপট্টিতে বসবাস করা শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অদমদীঘি উপজেলার সদরে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ডহরপুর হিজরাপট্টিতে বসবাস করা কয়েকজন ইয়াবা, হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ বিভিন্ন মাদকদ্রব্য দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছিলেন। দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি করায় অতিষ্ঠ হয়ে পরে স্থানীয়রা। এই মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের মুখে পড়ছিলেন যুবসমাজ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় কোনোভাবেই থামানো যাচ্ছিল না এ মাদক বিক্রির কারবার। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় আদমদীঘির ডহরপুর হিজরাপট্টি এলাকায় কয়েক-শ মানুষ জড়ো হয়। এরপর মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম জানায়, বিষয়টি আমি শুনেছি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেটা সেন্টার নিয়ে চাপ বাড়ছে, মার্কিন এআই বিনিয়োগ ঝুঁকিতে

বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারির অভিযোগে হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

Update Time : 08:46:38 pm, Thursday, 22 October 2026