আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ধর্মপাশায় বৌলাই নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 09:08:30 pm, Thursday, 22 October 2026
  • 13

ধর্মপাশায় বৌলাই নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরীয়তপুর গ্রামের পেছনে থাকা বৌলাই নদীর পানিতে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার সকালে তাবাসছুম নামের দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। সে ওই গ্রামের কৃষি শ্রমিক লিটন মিয়ার মেয়ে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের দেড়বছর বয়সী শিশু তাবাসছুম গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজেদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে সে বসতঘরের পেছনে থাকা বৌলাই নদীর পানিতে ডুবে তলিয়ে যায়৷ পরে খোঁজাখুঁজি করে সকাল নয়টার দিকে ভাসমান অবস্থায় নদী থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করেন এলাকাবাসী। ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,এই শিশুটির মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নিয়ন্ত্রণহীন বাজারে ঢাকা মেডিকেলে রোগীদের চরম ভোগান্তি

ধর্মপাশায় বৌলাই নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : 09:08:30 pm, Thursday, 22 October 2026