আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে চুরির সময় যুবক হাতেনাতে আটক

  • MIT ERP
  • Update Time : 08:36:06 pm, Thursday, 22 October 2026
  • 13

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে চুরির সময় যুবক হাতেনাতে আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় চুরির চেষ্টা চালানোর সময় কাউসার আহমেদ (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।

আটক কাউসার আহমেদ সোহাগী বাজারের সংলগ্ন এলাকার রতন মিয়ার ছেলে এবং পেশায় একজন স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি। ব্যাংকের দায়িত্বরত নিরাপত্তাকর্মী সাগর বলেন, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে তিনি ভবনের নিচের কলাপসেবল গেটের তালা ভাঙা দেখতে পান। এরপর সতর্কতার সাথে ভেতরে গিয়ে দেখেন এক যুবক ব্যাংকে প্রবেশের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে সাগর চিৎকার দিলে বাজারের পাহারাদার ও স্থানীয় লোকজন ছুটে এসে কাউসারকে হাতেনাতে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন রানা জানান, চোর ভেতরে ঢোকার আগেই ধরা পড়ায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি বা আর্থিক ক্ষতি হয়নি। ঈম্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বাংলাদেশের দুর্গাপূজা দেখে মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, চট্টগ্রাম নিয়ে বিশেষ প্রত্যাশা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকে চুরির সময় যুবক হাতেনাতে আটক

Update Time : 08:36:06 pm, Thursday, 22 October 2026