আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টে আগারপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন শী-শেল স্পোর্টিং ক্লাব

  • MIT ERP
  • Update Time : 07:44:57 pm, Thursday, 22 October 2026
  • 12

রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টে আগারপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন শী-শেল স্পোর্টিং ক্লাব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আগারপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শী-শেল স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার গুতিয়াব এলাকার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ বালুর মাঠে গুতিয়াব আগারপাড়া যুব সমাজের উদ্যোগে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের প্রথমার্ধে এক গোল করে এগিয়ে যায় আগারপাড়া স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধে গোল করে সমতা ফেরায় শী-শেল স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শী-শেল স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহসভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের সাধারণ সম্পাদক হাজী আবু মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন ভাইয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান কমল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শামীম ভূঁইয়া। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি স্মার্ট টিভি দেওয়া হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতেও যুবসমাজকে সঙ্গে নিয়ে ক্রীড়ামূলক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ধর্মপাশায় বৌলাই নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টে আগারপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন শী-শেল স্পোর্টিং ক্লাব

Update Time : 07:44:57 pm, Thursday, 22 October 2026