আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

বোরহানউদ্দিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 07:50:56 pm, Thursday, 22 October 2026
  • 11

বোরহানউদ্দিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম (৪০) ও রাকিব (৩০) নামে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিরহাট চৌকিদার কান্দি এলাকার আইয়ুব আলীর বাড়িতে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনেরই বাড়ি শম্ভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে। একসঙ্গে দুই জনের এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রহিম এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। অন্যদিকে নিহত রাকিবের বাবার নাম আলম এবং মায়ের নাম বেগম। রাকিবেরও এক ছেলে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা।

নিহতদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রহিম ও রাকিব শম্ভপুর থেকে কাচিয়া ইউনিয়নের কালিরহাট চৌকিদার কান্দির আইয়ুব আলীর বাড়িতে রেইন্ট্রি গাছ কাটতে যান। দুপুরে সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুজনেই গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলে থাকা লোকজন ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শোক প্রকাশ করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তারা দুজনই খেটে খাওয়া সাধারণ মানুষ ছিলেন। কাজের সন্ধানে এসে এভাবে তাদের মৃত্যু হবে, তা কেউ মেনে নিতে পারছে না। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার ওসি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা: আহত হয়েছেন দুই বাংলাদেশি

বোরহানউদ্দিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু

Update Time : 07:50:56 pm, Thursday, 22 October 2026