আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 07:21:39 pm, Thursday, 22 October 2026
  • 23

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও একতরফা নিয়োগের অভিযোগ উঠেছে। সদর পৌরসভায় একই পরিবারের দুজনের ডিলারশীপ ও পশু খাদ্য বিক্রেতাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দুইজন ব্যবসায়ী।

এছাড়া চন্দ্রগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক বাহার উদ্দিনকে ডিলার নিয়োগের অভিযোগ করা হয়। লক্ষ্মীপুর পৌরসভায় ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এনে হামিদুর রহমান ও ইয়াছিনুর রহমান নামের দুজন ব্যবসায়ী জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পৃথক লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী দুজন লক্ষ্মীপুর শহরের সার ব্যবসায়ী বলে জানা যায়। অভিযোগের আলোকে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভায় ইফাজ এগ্রোকে সার ডিলার নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

কিন্তু প্রতিষ্ঠানটিতে মুরগিরর খাদ্য, মাছের খাদ্য, গরুর খাদ্য বিক্রি হচ্ছে। যা ডিলার নিয়োগের নীতিমালা পরিপন্থী। এছাড়া ইফাজ এগ্রোর স্বত্বাধিকারী জাকির হোসেনের ভাই ইকবাল ট্রেডার্সের স্বত্বাধিকারী ইকবাল হোসেন বিএডিসি সার ডিলার ও খুচরা আইডি কার্ডধারী হিসাবে পূর্বেই নিয়োগ প্রাপ্ত। একই পরিবারের দুজন ডিলারশীপ নিয়োগের ফলে ডিলার নিয়োগের নীতিমালা পরিপন্থী হয়েছে বলে দাবি তাদের।

অন্যদিকে পৌরসভার সুপারিশ প্রাপ্ত ডিলার ইফাজ এগ্রোর কোন প্রতিদ্বন্ধি না থাকায় তাকে একতরফা এবং বিধিমালা বহির্ভূতভাবে ডিলারশিপ দেওয়ার সুপারিশ করা হয়। তাছাড়া ডিলারশীপ পেতে হলে ২৫মেক্টিক টন সার ধারন ক্ষমতা থাকতে হবে, যার তার নেই। তাই অভিযোগে ইফাজ এগ্রোর ডিলারশীপ বাতিল ও পূনঃবিজ্ঞাপ্তির দাবি জানানো হয়। লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী আবদুর রহমান অভিযোগ করে বলেন, ইফাজ এগ্রোকে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

তাদের পরিবারে অন্য একটি ডিলার রয়েছে এবং তারা পশু খাদ্য বিক্রেতা। তাদের এ নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি আমরা। বাজারে আরো প্রায় ২০-২৫জন ব্যবসায়ী রয়েছে, অথচ তারা কিছুই জানেন না। তাই ইফাজ এগ্রোর নিয়োগ স্থগিত করে পুনঃতদন্ত এবং পুনঃনিয়োগের দাবি জানাচ্ছি। অন্যদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন মেসার্স বাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাহার উদ্দিন।

তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সাথে জড়িত বলে একাধিক অভিযোগ রয়েছে। তাছাড়া আওয়ামী লীগের নেতাদের সাথে তার একান্ত কিছু স্থীর চিত্র স্যোসাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। তাই তো তার ডিলারশীপ বাতিলের দাবি স্থানীয় প্রকৃত ব্যবসায়ীদের। অভিযোগের বিষয়ে ইফাজ এগ্রোর স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, সরকার বিজ্ঞপ্তি দিয়েছে, আমি আবেদন করেছি। অন্য কেউ আবেদন করেনি।

এটি আমার দোষ না। আর আমার পশু খাদ্য ও সারের আলাদা দোকান। আমার ভাই বিএডিসির ডিলার, তিনি তো কৃষি সম্প্রসারণের ডিলার না। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, তারা হিংসাপরায়ণ হয়ে অভিযোগ করেছে। এ বিষয়ে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ বলেন, ডিলার এখনও নিয়োগ হয় নি, সুপারিশ হয়ে আসছে। এটি উপজেলা থেকে যাছাই বাছাই হয়ে মন্ত্রণালয়ের সুপারিশ হয়ে আসছে।

এখন অভিযোগ দিয়ে তো লাভ নেই। এখানে আমাদের হাতে কিছু নেই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা: আহত হয়েছেন দুই বাংলাদেশি

লক্ষ্মীপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

Update Time : 07:21:39 pm, Thursday, 22 October 2026