আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১২%

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে নারীর স্বর্ণের চেইন ছিনতাই

  • MIT ERP
  • Update Time : 09:24:20 pm, Tuesday, 20 October 2026
  • 24

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে নারীর স্বর্ণের চেইন ছিনতাই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারি সুবিধা ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার প্ল্যান্ট সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রতারকদের এমন অভিনব ফাঁদে পড়ে রীতিমতো দিশেহারা ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী ওই নারীর নাম পুলোমা। তিনি কুতুবা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনার দিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পুলোমা দিদিকে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম তুলে দেওয়ার কথা বলে পাওয়ার প্ল্যান্ট সড়কের দিকে ডেকে নেয়।

সরকারি সুবিধার আশায় সরল বিশ্বাসে সেখানে যান তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর পর প্রতারক চক্রটি কার্ড দেওয়ার নামে তাকে কথায় ব্যস্ত রাখে। একপর্যায়ে সুযোগ বুঝে মুহূর্তের মধ্যেই তার গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, ভুক্তভোগী নারী কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা সটকে পড়ে।

ফ্যামিলি কার্ডের মতো একটি জনগুরুত্বপূর্ণ সরকারি সেবার নাম ভাঙিয়ে অভিনব কায়দায় এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় কুতুবা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। স্থানীয়রা জানান, এর আগেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা ঘটলেও ফ্যামিলি কার্ডের কথা বলে এমন ছিনতাইয়ের ঘটনা এই এলাকায় নতুন।

তারা অবিলম্বে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই সংঘবদ্ধ প্রতারক ও ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, অপরিচিত কারও কাছ থেকে এমন সরকারি সুবিধার প্রলোভন পেলে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে নারীর স্বর্ণের চেইন ছিনতাই

Update Time : 09:24:20 pm, Tuesday, 20 October 2026