আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে যুবককে মারধর, টাকা ও ব্যাংক কার্ড ছিনতাই

  • MIT ERP
  • Update Time : 08:11:49 pm, Tuesday, 20 October 2026
  • 10

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে যুবককে মারধর, টাকা ও ব্যাংক কার্ড ছিনতাই

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫ থেকে ৬ জনের একটি অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে এক যুবকের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা, ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি স্বাক্ষরবিহীন চেক এবং একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। এসব এলাকা গুলো সাহেব আলির নিয়ন্ত্রণে ছিল এই এলাকাগুলো চুরি ছিনতাই মাদকসহ এমন কোন কাজ নেই তারা না করত কিন্তু সাহেব আলী হত্যার পর সাধারণ মানুষ ভেবেছিল এখন হয়তো শান্তি পাওয়া যাবে কিন্তু সাহেব আলি হত্যার পরও থেমে নেই চুরি ছিনতাই। ভুক্তভোগী মো. বাপ্পি প্যাদা (১৯) পটুয়াখালীর বাউফল উপজেলার কবিরকাঠি গ্রামের মো. আবুল কালাম প্যাদার ছেলে।

বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানাধীন আটি স্কুল এলাকায় বসবাস করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় বাপ্পি প্যাদা কাঁচপুর সেতুর নিচ দিয়ে হেঁটে চিটাগাং রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাযোগে আসা অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন ব্যক্তি তার পথরোধ করেন। পরে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা, ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি স্বাক্ষরবিহীন চেক ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

স্বৈরাচারের টাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে অস্ত্রের মুখে যুবককে মারধর, টাকা ও ব্যাংক কার্ড ছিনতাই

Update Time : 08:11:49 pm, Tuesday, 20 October 2026