ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে (২০ অক্টোবর) সোয়া ৪ টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তার হোসেন বলেন, ভোররাতে বাড়ির গেইটে পরপর দুটি বিস্ফোরণের শব্দ পেয়ে বেরিয়ে আসি। এসে দেখি গেইটে আগুন জ্বলছে। এসময় বাড়ির গেইটের কিছুটা দুর থেকে দুটি মোটরসাইকেল ও হাইয়েজগাড়ি দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে বাড়ির পাশেই থাকা টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পাশের দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেন। পুলিশ বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আসে। গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. মষিউর রহমান বলেন, ককটবল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিত্যক্ত অবস্থায় ককটেলের আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।






















