আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

স্বৈরাচারের টাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • MIT ERP
  • Update Time : 09:19:46 pm, Tuesday, 20 October 2026
  • 9

স্বৈরাচারের টাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: প্রধানমন্ত্রী তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

স্বৈরাচারের টাকায় একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মাদরাসা মাঠে জনসভায় এই তথ্য জানান তিনি। সরকার ঐক্য চায় জানিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিরোধী দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে।

সরকার গঠনের পর এই প্রথম ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে রংপুরের তারাগঞ্জে পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রংপুরের পাগলাপীর এলাকাকে থানা ঘোষণা করেন তিনি।

এরপর, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে প্রতিষ্ঠানের উন্নয়নে দশ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন তিনি।

রংপুরে দুর্গাপূজা পরিদর্শন শেষে, ২৪ এর অভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানান সরকারপ্রধান। এ বিষয়ে সংসদে আলোচনা করার পরামর্শও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অতীতে দেখেছি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছিল। কোনো একটি দল বিতর্কিত করতে চেয়েছিল। কিন্তু সেই ফলাফলটা শুভ হয়নি। আপনারা কেউ চব্বিশের ছাত্র–জনতার যে অভ্যুত্থান সেটিকে দয়া করে আপনারা বিতর্কিত করবেন না। আসুন, আপনাদের যদি কিছু বলার থাকে– জনগণ সিদ্ধান্ত নিয়ে সংসদ গঠন করেছে। সেই সংসদে জনগণ তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। আপনাদের যদি কিছু বলার থাকে, যদি কিছু তুলে ধরার থাকে– আসুন আমরা সংসদে সেই কাজটি করি।’

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। সকল বাধা উপেক্ষা করে জনগনকে সাথে নিয়ে ২০২৭ সালে ৪৬ টির মতো বন্ধ কারখানা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘একটি দল আছে যারা দেশের মধ্যে ভ্রান্তি ছড়ায়। যারা নির্বাচনের আগে জনগণের কাছে কিছু টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল। মিথ্যে কথা বলে এই দুই পক্ষ এক হয়েছে। একজন সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে আরেকজন এখানে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। প্রিয় ভাই–বোনেরা আজ সময় এসেছে বাংলাদেশের জনগণকে সচেতন হবার।’ দেশের জনগনের উন্নয়নে খাল খননের পাশাপাশি নদী খননের কাজও শুরু করবে সরকার। এ বছর ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌছে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্রে আইন সত্ত্বেও থামছে না বন্দুক হামলা, বেড়েছে হতাহতের সংখ্যা

স্বৈরাচারের টাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল: প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 09:19:46 pm, Tuesday, 20 October 2026