আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

  • MIT ERP
  • Update Time : 03:35:23 pm, Tuesday, 20 October 2026
  • 26

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে করা ইশরাক হোসেনের আবেদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়।

অস্ত্র হাতে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে যাওয়ার পর এ নিয়ে সমালোচনা হলে প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন। এ নিয়ে রোববার রাত ও সোমবার নানা আলোচনার পর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক।

জানা যায়, গত রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে খবর ছড়িয়ে পড়ে রাতে। তবে তখন এটি সম্পূর্ণ গুজব দাবি করেন ইশরাক হোসেন। এক পর্যায়ে নিজেই দেন পদত্যাগের ঘোষণা।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

সোমবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি সদয় সম্মত হয়েছেন। দল যাতে বিব্রত না হয় সেজন্য পদত্যাগের সিদ্ধান্ত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জেনেভা ক্যাম্পে হতাশার মধ্যে বেড়ে উঠছে নতুন প্রজন্ম

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

Update Time : 03:35:23 pm, Tuesday, 20 October 2026