আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৮%

সাউথইস্ট ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 07:07:29 am, Thursday, 15 October 2026
  • 13

সাউথইস্ট ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাউথইস্ট ব্যাংক পিএলসি অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদারে সম্প্রতি ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং-বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। ব্যাংকের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং অংশীদারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি ট্রেড-ভিত্তিক মানি লন্ডারিং এবং এএমএল/সিএফটি পরিপালনের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ এবং টিবিএমএল প্রতিরোধসংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আবিদুর রহমান চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্য দেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক

সাউথইস্ট ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : 07:07:29 am, Thursday, 15 October 2026