আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৮%

জিএসি ও হোন্ডা গাড়ির ক্রেতাদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা

  • MIT ERP
  • Update Time : 06:44:29 am, Thursday, 15 October 2026
  • 15

জিএসি ও হোন্ডা গাড়ির ক্রেতাদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ডিএইচএস মোটরস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল বুধবার করা চুক্তির আওতায় ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন সুবিধা পাবেন।

এর পাশাপাশি গাড়ি কেনার প্রক্রিয়া আরও সহজ করতে ব্যাংকের নির্ধারিত শর্ত সাপেক্ষে গ্রাহকেরা ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন সুবিধাও উপভোগ করতে পারবেন। এই অংশীদারিত্বের পরিধি কেবল গাড়ি কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা ডিএইচএস মোটরসের আউটলেটগুলো থেকে বছরজুড়ে গাড়ির খুচরা যন্ত্রাংশ ক্রয় এবং মেইনটেন্যান্স সার্ভিসেও বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন।

অফারটি আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। ৪ অক্টোবর ঢাকায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড তানভীর রহমান, হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ।

ডিএইচএস মোটরসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হামদুর রহমান এবং হেড অব অপারেশনস মোহাম্মদ ফাহিম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘আমাদের প্রিমিয়াম ব্যাংকিং প্রপোজিশন এমনভাবে সাজানো হয়েছে, যা গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিংয়ের গ-ি পেরিয়ে তাদের লাইফস্টাইল ও যাতায়াতকে স্বাচ্ছন্দ্যময় করতে নানাবিধ সুবিধা দেয়।

ডিএইচএস মোটরসের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সহজ অর্থায়ন এবং বিশেষ অটোমোটিভ সুবিধার এক অনন্য সমন্বয় নিয়ে এসেছি, যা গ্রাহকদের গাড়ি কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করবে। প্রিমিয়াম ব্যাংকিংয়ের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আমরা ভবিষ্যতেও এমন মিনিংফুল পার্টনারশিপ অব্যাহত রাখব। ’ বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক

জিএসি ও হোন্ডা গাড়ির ক্রেতাদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সুবিধা

Update Time : 06:44:29 am, Thursday, 15 October 2026