সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস (জিএম) অফিস বরিশাল ও ফরিদপুরের যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জিএম অফিস বরিশাল ও ফরিদপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সব শাখা ম্যানেজারের অংশগ্রহণে গতকাল বুধবার বরিশাল শিল্পকلا একাডেমি অডিটরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। জিএম অফিস বরিশালের জেনারেল ম্যানেজার মো. জসীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও জিএম অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. তানজিমুল ইসলাম। বিজ্ঞপ্তি।





















