আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪২%

সিমেক ফাউন্ডেশনের সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • MIT ERP
  • Update Time : 07:11:44 am, Thursday, 15 October 2026
  • 17

সিমেক ফাউন্ডেশনের সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের স্কুল শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ‘বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ শিক্ষা উদ্যোগ চালুর জন্য সিমেক ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সিমেক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মিসেস ফোয়ারা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২ মাস মেয়াদি এই উদ্যোগের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের আটটি বিভাগের ৬৪টি বিদ্যালয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে। উদ্যোগটির আওতায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পিত ও অংশগ্রহণমূলক শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবেÑ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ); জলবায়ু ও পরিবেশ সচেতনতা এবং নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা।

শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, দায়িত্বশীল আচরণ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে তাদের সচেতন করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতে দায়িত্বশীল, সচেতন ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীরা উৎসাহিত হবে।

এ অংশীদারিত্ব সম্পর্কে প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, প্রকৃত জাতি গঠনের ভিত্তি রচিত হয় নতুন প্রজন্মের জ্ঞান ও মূল্যবোধ বিকাশে বিনিয়োগের মাধ্যমে। সিমেক ফাউন্ডেশনের সঙ্গে ‘বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ’ উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।

দেশের আটটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি, জলবায়ু সচেতনতা ও নৈতিক শিক্ষা প্রসারে অবদান রাখার সুযোগ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ অংশীদারিত্ব তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং ভবিষ্যতের জন্য টেকসই ও সহনশীল সমাজ গঠনে আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জার্মানিতে আবাসিক ভবনে আগুনে তিন ভারতীয়র মৃত্যু, গ্রেপ্তার ১

সিমেক ফাউন্ডেশনের সঙ্গে প্রাইম ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

Update Time : 07:11:44 am, Thursday, 15 October 2026