আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৮%

কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা

  • MIT ERP
  • Update Time : 06:30:58 am, Thursday, 15 October 2026
  • 16

কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর নির্বাচনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বর্তমান সেক্রেটারি জেনারেল মু. মাহবুবর রহমানের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যার পর মহানগর জামায়াতের কার্যালয় নগরীর মোগলটুলি এলাকায় ফারুকী হাউসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

মহানগর জামায়াতের একটি সভা চলাকালীন সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ককটেলের বিস্ফোরণ হয় বলেও জানা গেছে।

জামায়াতের একটি সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের বর্তমান আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ এবং এমদাদুল হক মামুনকে বিভাগীয় দায়িত্ব প্রদানের লক্ষ্যে ঢাকায় ‘এটাচ’ করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ‘সিনিয়র’ একজনকে আমীরের দায়িত্ব দেওয়া হবে। এ বিষয়টি নিয়ে দুটি গ্রুপ সৃষ্টি হয়েছে এবং এদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

সেই দ্বন্দ্বের জের ধরেই বুধবার সন্ধ্যা মাহবুবর রহমানের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। সৃষ্ট ঘটনা নিয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।

এসব সংবাদ দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ১৪ অক্টোবর বুধবার রাত ৭টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্ব নির্ধারিত একটি সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হই ছই করে। এ সময় তারা শোর চিৎকার করে চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করে। কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালো এসবের বিস্তারিত জেনে পুনরায় সংবাদ মাধ্যমকে অবহিত করা হবে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‌‌‘জামায়াতের আমির নির্বাচন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দেশের প্রথম অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক

কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা

Update Time : 06:30:58 am, Thursday, 15 October 2026