স্তন ক্যানসার প্রতিরোধে প্রাথমিক শনাক্তকরণ নিয়ে আলোচনা ও নারীদের সুস্বাস্থ্যের বার্তা নিয়ে একসঙ্গে কাজ করেছে দারাজ কর্মীরা। আন্তর্জাতিক স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে বিশেষ পিঙ্ক ডে উদযাপন করেছে দারাজ বাংলাদেশের নারী কর্মীদের প্ল্যাটফর্ম ডি-উইমেন।
স্তন ক্যানসারে আক্রান্ত সবার প্রতি সংহতি প্রকাশ এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের গুরুত্ব তুলে ধরতে প্রতিষ্ঠানটির কর্মীরা এদিন গোলাপি পোশাক পরিধান করে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন। কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও অনুপ্রেরণাদায়ী পরিবেশ নিশ্চিত করতে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করে ‘ডি-উইমেন’।
এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ অক্টোবর দারাজের নারী কর্মীদের জন্য স্তন ক্যানসার সচেতনতাবিষয়ক একটি বিশেষ সেশনের আয়োজন করতে যাচ্ছে ‘ডি-উইমেন’। উদ্যোগ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের জেনারেল অপারেশনস ডিরেক্টর সুমাইয়া রহমান বলেন, নারীদের সহযোগিতা করার বিষয়টি যেন আমাদের প্রতিদিনের প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়Ñ এই বিশ্বাস থেকেই ‘ডি-উইমেন’-এর সূচনা।
‘পিঙ্ক ডে’ আয়োজনের মূল লক্ষ্য ছিল স্তন স্বাস্থ্য এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের মতো জরুরি বিষয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা। ’ স্তন ক্যানসার সচেতনতাবিষয়ক বিশেষ সেশনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধমূলক সতর্কতা, সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং সেলফ-এক্সামিনেশন বা নিজে নিজে স্বাস্থ্য পরীক্ষার ব্যাবহারিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
স্বাস্থ্য সম্পর্কিত আলোচনাকে আরও সহজ, তথ্যবহুল ও দ্বিধাহীন করার লক্ষ্যেই এই সেশনটির পরিকল্পনা করা হয়েছে। অংশগ্রহণকারীরা সরাসরি চিকিৎসকের কাছে প্রশ্ন করার সুযোগ পাবেন, যা তাঁদের মাধ্যমে পরিবার ও সমাজে পৌঁছে গিয়ে বৃহত্তর সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে। ‘পিঙ্ক ডে’ ও ‘ডি-উইমেন’-এর নানামুখী উদ্যোগের মাধ্যমে দারাজ বাংলাদেশ এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যেখানে নারীরা শুধু ক্যারিয়ারেই এগিয়ে যাবেন না, বরং তাদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্যও সমান গুরুত্ব পাবে।
বিজ্ঞপ্তি।





















