আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৭°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

ভারতে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা ফের আটক

  • MIT ERP
  • Update Time : 11:47:24 am, Tuesday, 13 October 2026
  • 9

ভারতে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা ফের আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে ফের আটক করল দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার তাদের আটক করা হয় বলে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সকালে গেট টপকে বন্ধ যন্তর মন্তরের ভেতরে ঢুকে পড়েন তাঁরা। ভেতরে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন সিজেপি সমর্থকও। আশুতোষ এবং সৌরভের পাশাপাশি তাদেরও আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আইনভঙ্গ করার অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে।

প্রাথমিকভাবে জানা গেছে, দিল্লিতে যেখানে নীতীশ কুমারের দল জেডিইউ-এর কার্যালয় আছে, সেই দিকের গেট টপকে যন্তর মন্তরে ঢোকেন সিজেপি নেতারা। সৌরভ, আশুতোষদের সঙ্গে আটক করা হয় সিজেপি নেতা অজিঙ্ক শিন্দেকেও।

সোমবারই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশিকা দিয়েছে ওই মন্ত্রণালয়ের অধীনে থাকা দিল্লি পুলিশ। যন্তর মন্তরের বদলে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছে— রামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। এবার থেকে ওই তিন জায়গায় কর্মসূচি পালন করা যাবে।

সোমবারই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান সৌরভ, আশুতোষেরা। পুলিশের পক্ষে অনুমতি না দেওয়া হলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছেন সিজেপি নেতৃত্ব।

যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ হওয়ার পরই সোমবার ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “যন্তর মন্তরে আর প্রতিবাদ করতে দেবে না ওরা। এটা এখন আর প্রতিবাদস্থল নয়। ভিতু একনায়কের কারণে তা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হবে।’’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যাত্রাবাড়ীর কোনাপাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গ্যারেজ শ্রমিক নিহত

ভারতে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতা ফের আটক

Update Time : 11:47:24 am, Tuesday, 13 October 2026