ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অত্যন্ত খারাপ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলা ইস্যুতে এ কথা বলেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, হুতিদের বারবার হামলার জেরে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা শনিবার পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।
হুতিদের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি করেছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাপ্রবাহ অত্যন্ত গুরুতর বলে মত তার।
হুতিরা জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর ওপর সৌদি-জোটের নৃশংস আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।





















