আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

  • MIT ERP
  • Update Time : 11:20:45 am, Tuesday, 13 October 2026
  • 8

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। এতে আগের তুলনায় সব ধরনের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। এর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। নতুন দর কার্যকর হওয়ায় এ মানের স্বর্ণের ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

অন্যদিকে, ২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস পেয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ঘোষিত দাম কার্যকর থাকবে। তবে গয়নার নকশা ও তৈরির ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি ক্রেতাকে দিতে হবে। এ ছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে এর বাইরে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে সংগঠনটি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রবাসীদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

Update Time : 11:20:45 am, Tuesday, 13 October 2026