আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৭°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

শারদীয় দুর্গোৎসবে গৌতম ঘোষালের কথা ও সুরে আসছে ঐশিকা নদীর নতুন গান

  • MIT ERP
  • Update Time : 12:24:54 pm, Tuesday, 13 October 2026
  • 16

শারদীয় দুর্গোৎসবে গৌতম ঘোষালের কথা ও সুরে আসছে ঐশিকা নদীর নতুন গান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন ভারতের নন্দিত গীতিকার ও সুরকার গৌতম ঘোষাল। কলকাতার সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিতব্য এটি ঐশিকা নদীর দ্বিতীয় গান।

২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে তাঁর গাওয়া ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’ গানটি ছিল শুভমিতা ব্যানার্জির গাওয়া বিখ্যাত গান ‘যদি বন্ধু হও’ গানের সিক্যুয়াল। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই প্রশংসিত হয়েছিল।

গত দেড় দশক ধরে নদীর কণ্ঠমাধুর্য এবং গায়কীর শৈলী বিপুলভাবে দর্শকশ্রোতা নন্দিত হয়েছ। কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদার প্রমুখ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতা থেকে ‘কবিতার গান’ শীর্ষক অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালে। অ্যালবামের কবিতাগুলো সুর করেন তার বাবা প্রখ্যাত সুরকার শাহীন সরদার।

প্রায় দেড় যুগ আগে সাংস্কৃতিক অঙ্গনের সুধীমহলে কবিতার গান গেয়ে আলোড়ন সৃষ্টি করেন শিল্পী ঐশিকা নদী। তাঁর ব্যতিক্রমী কণ্ঠের গায়কী স্বকীয়তার কারণে অ্যালবামের গানগুলো প্রশংসিত হয়। ঐশিকা বেতার ও টেলিভিশনেও সঙ্গীত পরিবেশন করেন।

কলকাতার স্টুডিও রেজোনেন্সে রেকর্ড করা গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকার এই সঙ্গীতায়োজনে ছিলেন পার্থ পাল। শব্দ প্রকৌশলে সঞ্জয় ঘোষ। ভিডিও পরিচালনা করেছেন স্থপতি শুভ ইসলাম।

প্রকাশিতব্যগানটি প্রসঙ্গে উচ্ছ্বসিত মন্তব্য করেছেন শিল্পী শুভমিতা,সুরকার-গীতিকার গৌতম ঘোষাল ও সুচিত্রা মিউজিকের কর্ণধার শংকর হালদার। গানটি ঢাকায় ও কলকাতায় একযোগে প্রকাশিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দিল্লির যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা

শারদীয় দুর্গোৎসবে গৌতম ঘোষালের কথা ও সুরে আসছে ঐশিকা নদীর নতুন গান

Update Time : 12:24:54 pm, Tuesday, 13 October 2026