আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

এসবিএসি ব্যাংকের অডিট কমিটির নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

  • MIT ERP
  • Update Time : 05:11:10 am, Tuesday, 13 October 2026
  • 9

এসবিএসি ব্যাংকের অডিট কমিটির নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

হিসাববিদ জিয়াউর রহমান জিয়া সম্প্রতি এসবিএসি ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকটির একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। জিয়াউর রহমান জিয়া অর্থায়ন, নিরীক্ষা ও করপোরেট সুশাসন বিষয়ে ২১ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী।

তিনি দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ) এবং প্রতিষ্ঠানটির নির্বাচিত কাউন্সিল সদস্য। এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফায়েড ফ্রড এক্সামিনার্সের (এসিএফই) সহযোগী সদস্য। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী জিয়াউর রহমান জিয়া পেশাজীবনে দেশের অন্যতম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান এ কাসেম অ্যান্ড কোং-এ পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৫ সালে কর্মজীবন শুরু করার পর তিনি বিভিন্ন খাতে নিরীক্ষা, নিশ্চয়তা প্রদান, পরামর্শ ও কমপ্লায়েন্স কার্যক্রমে অভিজ্ঞতা অর্জন করেন, পাশাপাশি তিনি ব্যাংকের অডিট কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করেন। তিনি নিরীক্ষা, জালিয়াতি শনাক্তকরণ, আর্থিক তদন্ত ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত দক্ষতা অর্জন করেন। পাবলিক রিলেশন্স ডিভিশন প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা হিসেবে জিয়াউর রহমান জিয়া আরএস টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান।

তিনি প্রগতি সিস্টেমস লিমিটেডের পরিচালনা পর্ষদেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আঞ্চলিক পর্যায়ে তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর হিসাববিষয়ক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এর আগে ২০২০ সালে তিনি আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডিইউএস), ঢাকার সঙ্গে যুক্ত থেকে সামাজিক কল্যাণমূলক কর্মকা-ে সম্পৃক্ত রয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মঠবাড়িয়ায় বন্ধুতলা যুব ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক

এসবিএসি ব্যাংকের অডিট কমিটির নতুন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া

Update Time : 05:11:10 am, Tuesday, 13 October 2026