আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

যুক্তরাষ্ট্র ও দুবাই সফর শেষে দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন দিঠি আনোয়ার

  • MIT ERP
  • Update Time : 05:08:27 am, Tuesday, 13 October 2026
  • 9

যুক্তরাষ্ট্র ও দুবাই সফর শেষে দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন দিঠি আনোয়ার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেড় মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে সময় কাটিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজ সেবিকা দিঠি আনোয়ার। দেশে ফিরেই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন নানান কাজে। তবে দেশে ফেরার মাঝেই তিনি দুবাইতে কয়েকদিন ছিলেন।

সেখানে বাংলাদেশি অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাশাপাশি সংগীত পরিবেশন করেন এবং অনুষ্ঠানে তাকে বিশেষ সম্মাননাও প্রদান করা হয। দেশে ফিরেই দিঠি ‘বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড’-এর একজন সদস্য হিসেবে প্রতিনিয়ত বাংলাদেশি সিনেমা, ডকুমেন্টারি, ইংরেজি ও চাইনিজ মুভি দেখছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনা করছেন।

নিজের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’ নিয়েও বেশ সক্রিয় হয়ে উঠেছেন দিঠি। প্রতিনিয়তই চ্যানেলে মৌলিক গান, কাভার সং প্রকাশ করছেন। এরই মধ্যে ‘একটা তাজমহল বানাইয়া’, ‘দেরে দেরে প্রেম দেরে’, ‘আকাশকে প্রশ্ন করো’, ‘ঘড়ির কাঁটা’, ‘এমনি করেই একদিন’ গানগুলো প্রকাশিত হয়েছে দিঠির কণ্ঠে।

প্রকাশিত দ্বৈত গানগুলোতে তার সহশিল্পী অপু আমান এবং সবগুলো গানই তার বাবা গাজী মাজাহারুল আনোয়ারের লেখা। ‘নিশানা’ সিনেমায় আবিদা সুলতানার গাওয়া ‘এমনি করেই একদিন’ গানটি সর্বশেষ প্রকাশিতক গান। এই গানে মডেল হিসেবে দিঠির সঙ্গে আছেন তার স্বামী পূবালী ব্যাংকের পরিচালক আরিফ চৌধুরী। এ ছাড়াও মহালয়ার প্রথমদিনে ইউটিউবে দিঠির কণ্ঠে একটি প্রার্থনা সংগীত প্রকাশিত হয়েছে বিশ^রঙ-এর আয়োজনে।

এই গানটি ‘চ-িদাস ও রজকিনী’ সিনেমার। গানটি লিখেছেন দিঠির বাবা, সুর করেছেন আলাউদ্দিন আলী। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন তানভীর আলম সজীব। দিঠি আনোয়ার বলেন, ‘ব্যস্ততার মাঝেই আমি প্রচ- আনন্দ খুঁজে পাই, ভালোলাগা খুঁজে পাই।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মঠবাড়িয়ায় বন্ধুতলা যুব ফাউন্ডেশনের কার্যালয় পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক

যুক্তরাষ্ট্র ও দুবাই সফর শেষে দেশে ফিরে ব্যস্ত হয়ে পড়েছেন দিঠি আনোয়ার

Update Time : 05:08:27 am, Tuesday, 13 October 2026