আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

সূর্যকুমারকে টপকে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড অভিষেকের

  • MIT ERP
  • Update Time : 05:43:04 am, Tuesday, 13 October 2026
  • 28

সূর্যকুমারকে টপকে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড অভিষেকের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক গড়লেন অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে শুধু দলকে এগিয়ে নেওয়াই নয়, গড়েছেন বিশ্ব রেকর্ডও। টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করে পেছনে ফেলেছেন সতীর্থ সূর্যকুমার যাদবকে।

রোববার ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৩০ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক। এদিন তার ব্যাট থেকে এসেছে দ্রুতগতির এক ফিফটিও। মাত্র ১৮ বলে ৫০ ছোঁয়ার পথে এই সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতকের কীর্তি গড়েছেন ভারতের এই হার্ড হিটার। ২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করতে ম্যাচটিতে অভিষেকের প্রয়োজন ছিল ৩৩ রান।

সেই মাইলফলকে পৌঁছাতে তিনি খেলেছেন মাত্র ১ হাজার ২৪ বল। এর আগে দ্রুততম ২ হাজার টি-টোয়েন্টি রান করার রেকর্ডটি ছিল সূর্যকুমারের। ভারতীয় এই ব্যাটার ১ হাজার ১৬৪ বলে রানসংখ্যা ২ হাজারে নিয়ে গিয়েছিলেন। অভিষেকের এই কীর্তি তাকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করা ব্যাটারদের তালিকায়ও জায়গা করে দিয়েছে। এই তালিকায় আগে থেকেই আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

চলতি বছর অভিষেকের ব্যাটে ধারাবাহিকভাবে রান এসেছে। ৩২ ম্যাচে ২৯.৭০ গড়ে তার সংগ্রহ ৯২১ রান। স্ট্রাইক রেট ২০৬.৫০। এ সময়ে একটি সেঞ্চুরির পাশাপাশি আটটি অর্ধশতকও পেয়েছেন তিনি। বড় শট খেলার সামর্থ্যও দেখাচ্ছেন নিয়মিত। এ বছর তার ছক্কার সংখ্যা ৬৮, যা এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সূর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।

টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ছয় ওভারেই ঝড় তোলার ক্ষেত্রেও অভিষেকের জুড়ি মেলা ভার। এখন পর্যন্ত সপ্তমবারের মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচের পাওয়ার প্লেতে ৫০ রানের বেশি করেছেন তিনি। অন্য কোনো ব্যাটার এই কীর্তি একাধিকবার করলেও দুবারের বেশি করতে পারেননি কেউ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ম্যান ইউনাইটেডের দুর্গতি: মালিকপক্ষকে দুষলেন লিসান্দ্রো মার্তিনেস

সূর্যকুমারকে টপকে টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড অভিষেকের

Update Time : 05:43:04 am, Tuesday, 13 October 2026